1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে

পলাশে অস্ত্র ও গুলিসহ ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ৩৭৮ বার
118

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুরে অস্ত্র ও গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ রবিবার (১৬ অক্টোবর) দুপুরে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আল আমিন এই তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলো নরসিংদীর বেলাব থানার বীর বাঘবের এলাকার মোঃ আঃ সালাম ওরফে ছালাম (৫৫) ও মনোহরদী থানার ঝালোয়াপাড়া (ঝালকান্দি) এলাকার নয়ন মিয়া (৪০)। তাদের বিরুদ্ধে নরসিংদী জেলার বিভিন্ন থানায় মোট ২২টি মামলা রয়েছে। এর মধ্যে নয়ন মিয়ার বিরুদ্ধে ১০টি ও মোঃ আঃ সালামের বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, শনিবার দিবাগত রাত দেড় টার দিকে নরসিংদী জেলা গোয়েন্দা শাখার একটি টিম পলাশের চরসিন্দুর ব্রীজের নিকট দায়িত্ব পালনকালে সন্দেহভাজন দুইজনকে গ্রেফতার করেন। পরে তাদের দেহ তল্লাশির সময় নয়ন মিয়ার পরিহিত লুঙ্গির কোচরে গোঁজা অবস্থায় একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও এর ভিতর দুই রাউন্ড গুলি ভর্তি পাওয়া যায়।

সালামের দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির ডান পাশের কোচরে গুজা গোল্ডলিফ সিগারেটের প্যাকেটের ভিতর রক্ষিত অবস্থায় ৬ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি জদ করা হয়। এ ঘটনায় পলাশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT