1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান

নেইমার-দানিলোর পর আরেক তারকাকে হারাল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ৯৩৬ বার
52

এবারের কাতার বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ জয়ের পর ফুরফুরে মেজাজেই থাকার কথা ছিল ফেবারিট ব্রাজিলের। কিন্তু একের পর এক খেলোয়াড়দের ইনজুরির কারণে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে কোচ তিতেকে।

সার্বিয়ার ম্যাচেই চোট পেয়ে মাঠ ছাড়েন দলের সেরা তারকা নেইমার। তিনি আর গ্রুপ পর্বে মাঠে নামতে পারবেন না। তারপরই ইনজুরিতে পড়েন ডিফেন্ডার দানিলোও।

এবার সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার ২৪ ঘন্টা আগে দুঃসংবাদ পেয়েছে সেলেসাওরা। এবার চোট পেয়েছেন মিডফিল্ডার লুকাস পাকেতা। তার চোটের কথাটি জানিয়েছেন আন্তজার্তিক গণমাধ্যম রয়টার্স। গণমাধ্যমকে জানায়, আল আরাবি স্টেডিয়ামে ব্রাজিল দল অনুশীলন করলেও অনুপস্থিত ছিলেন পাকেতো।

এদিকে সুইজারল্যান্ডের বিপক্ষে আজ ম্যাচে পাকেতো থাকবেন কিনা তা নিয়ে কোনও কথা বলেননি কোচ তিতে। তিনি বলেন, আমরা এর মধ্যে ব্যপারটা ঠিক করে ফেলেছি, কিন্তু ম্যাচের আগে এ নিয়ে কথা বলবো না। তবে গণমাধ্যমটি জানিয়েছে, তিতে যদি সার্বিয়ার বিপক্ষে ম্যাচের ছকেই খেলান তাহলে পাকেতার জায়গায় খেলতে পারেন রিয়াল মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড রুদ্রিগো।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রবিবার (২৭ অক্টোবর) তিতে বলেন, আমি আমার হাতে থাকা খেলোয়াড়দের বিচার – বিবেচনা করে সিদ্ধান্ত নেব। মিলিতাও এরই মধ্যে নিজের যোগ্যতা প্রমাণ করেছে। সে কেমন খেলোয়াড়, কী করতে পারে, সেটা আমাদের জানিয়ে রেখেছে। দানি আলভেজ অভিজ্ঞ, তার নেতৃত্বগুণ গুরুত্বপূর্ণ। দেখা যাক, কাকে খেলাই আমরা…।

তিতে আশাবাদী নেইমার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের আগেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন, আশা করি নেইমার আর দানিলো, দুজনই আবার বিশ্বকাপের মাঠে নামতে পারবে।

নরসিংদীর কন্ঠস্বর / এস হোসেন 

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT