1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ

নরসিংদী সদর থানা ছাত্রলীগের পরিচিতি সভা অনুষ্ঠিত

সুজন বর্মণ | নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৫৭০ বার
118

সুজন বর্মণ, নরসিংদী : নরসিংদীতে নবগঠিত সদর থানা ছাত্রলীগের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা সদর থানা ছাত্রলীগকে জেলার সবচেয়ে শক্তিশালী ইউনিট হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। পরে তারা নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূইয়ার সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

নরসিংদী সদর থানা ছাত্রলীগের সভাপতি রবিউল আলম একমির সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জোবায়েত সরকার, সহ-সভাপতি পনির দাস, আসাদুল হক সবুজ, জাকির হোসেন বাবু, মো: ইমরান উল ইসলাম, স্বজন দত্ত, বিশাল ভৌমিক, মো: তৌসিফ সরকার, আজিজুল হক ভূইয়া,

অমর্ত্য দাস, সাব্বির ও জাহিদুল ইসলাম জয়, যুগ্ম সাধারণ সম্পাদক অহিদুজ্জামান মিলন, মেহেদী হাসান বাবু, আলিফ আহমেদ, আরাফাত আলী, গাজী আবরাব ফায়েজ আলভী, সম্রাট আহমেদ নাদিম ও সাব্বির হোসেন আকরাম, সাংগঠনিক সম্পাদক রেদোয়ান মৃধা, রিমন আহমেদ, মো: সিয়াম রহমান, ইব্রাহিম সরকার, আনন্দ ভূইয়া আসিফ, রাজিব মিয়া, হিমেল সহ প্রমুখ।

সদর থানা ছাত্রলীগের সহ-সভাপতি স্বজন দত্ত বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা কাজ করবো। আমাদের অভিভাবক মাননীয় এমপি মহোদয়ের উন্নয়ন কাজ কে ছড়িয়ে দিতে হবে। সকল অপশক্তি মোকাবেলা করে হিরু ভাইকে সামনের সংসদ নির্বাচনে বিজয়ী করে আনবো।

সদর থানা ছাত্রলীগের সভাপতি রবিউল আলম একমি বলেন, আমরা সকলে শেখ হাসিনার সৈনিক। সকল অপশক্তির বিরুদ্ধে আমরা রাজপথে সোচ্চার থাকবো। সদর থানা ছাত্রলীগকে জেলার সবচেয়ে শক্তিশালী ইউনিট হিসেবে গড়ে তোলতে হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT