1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ

নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ৩২৮ বার
71

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের (এনসিসিআই) ১২ তম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করা হয়।

নরসিংদী চেম্বার ভবন ও নরসিংদী বিয়াম জিলা স্কুলের ১০ টি কক্ষের ১০টি বুথে এই ভোটগ্রহণ করা হয়। পরে সন্ধা সাড়ে ৭টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মাখন দাস। নির্বাচনে প্রিসাইডিং অফিসার ছিলেন কামরুল ইসলাম।

নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মাখন দাস জানান, নির্বাচনে দুই শ্রেণির মোট ১৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩৮ জন। এর মধ্যে ১২টি সাধারণ শ্রেণির পরিচালক পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করোন ২৪ জন এবং ৬ জন সহযোগী শ্রেণির পরিচালক পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৪ জন।

ফলাফলে সাধারণ শ্রেণিতে পরিচালক পদে নির্বাচিতরা হলেন, আব্দুল মোমেন মোল্লা (১০৭৬ ভোট), কাজিম উদ্দিন (১০৪৭ ভোট), নাজমুল হক ভূইয়া (১০৪৪ ভোট), আল আমিন রহমান (১০৪৩ ভোট), মোতালিব হোসেন (১০৪০ ভোট), এনামুল হক মনির (১০১০ ভোট), দেলোয়ার হোসেন দুলাল (৯৯৭ ভোট), রফিকুল ইসলাম (৯৯৩ ভোট), মাহমুদুল হাসান শামিম নেওয়াজ (৯৭১ ভোট), রাসেল বিন হাসনাত (৬৯০ ভোট), ফয়সাল আহমেদ (৯০৭ ভোট), এবং পরেশ সূত্রধর (৯০৫ ভোট)।

সহযোগী শ্রেণীতে নির্বাচিতরা হলেন, হাসান আহমেদ মোল্লা (৬৮৪ ভোট), আনিসুর রহমান ভূইয়া (৬২৮ ভোট), সারোয়ার হোসেন ভূইয়া ঝন্টু (৬২৬ ভোট), শহিদুল ইসলাম পলাশ (৬১৮ ভোট), সাইফুল ইসলাম জাহিদ ৫৮২ এবং আসাদুজ্জামান (৫৬৫ ভোট)।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২ হাজার ৫৫৩ জন। এর মধ্যে সাধারণ শ্রেণির ভোটার সংখ্যা ১ হাজার ৫৬৬ জন ও সহযোগী শ্রেণির পরিচালক পদে ৯৮৭ জন। এর মধ্যে ৭৪ শতাংশ ভোটার তাদের ভোট প্রদান।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT