1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে

নরসিংদীর রায়পুরায় ধান কাটার সময় বজ্রপাতে নিহত ১

Reporter Name
  • প্রকাশিতঃ বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৮১৬ বার
119

এম আজিজুল ইসলাম : নরসিংদীর রায়পুরায় বজ্রপাতে নাক ও মুখ দিয়ে রক্তপাত হয়ে ইব্রাহিম হোসেন (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।

বুধবার (১৬ এপ্রিল) বেলা দেড়টার সময় উপজেলার পলাশতলী ইউনিয়নের নূরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক ওই এলাকার মৃত আব্দুল মোতালিব এর ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ আদিল মাহমুদ।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃষ্টির শুরু হওয়ার আগে ইব্রাহিম ফসলী মাঠ থেকে ধান কাটতে যায়। ধান কাটার সময় বৃষ্টি আসে এবং বজ্রপাত ঘটে। বজ্রপাতের শব্দে ইব্রাহিম মাটিতে লুটিয়ে পড়ে। পরে আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। বজ্রপাতে নিহত ইব্রাহিমের নাক এবং মুখ দিয়ে রক্তপাত হয়েছে।

নিহতের চাচাতো ভাই শাহিন মুঠোফোনে বলেন, দুপুরে বৃষ্টির সময় ইব্রাহিম ধান কাটতে গিয়েছিলো। তখন বিকট শব্দে বজ্রপাত হলে ইব্রাহিম অচেতন হয়ে পড়ে। দ্রæত তাকে আমরা হাসপাতাল নিয়ে যাই। পরে সেখানে ডাক্তাররা তাকে মৃত বলে জানান। তার মরদেহ বাড়িতে এনে দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT