1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান

নরসিংদীর বেলাবতে পুত্রবধূকে ধর্ষণ, শশুর গ্রেপ্তার

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৪৮২ বার
38

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে শ্বশুরের বিরুদ্ধে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শ্বশুর বকুল মিয়াকে গ্রেপ্তার করেছে বেলাব থানা পুলিশশ। এ ঘটনায় আজ শনিবার (৭ ডিসেম্বর) থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ছেলে মোঃ বাদশা মিয়া।

বেলাব থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান অভিযোগ ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ব্যবসার সুবাদে বাদশা মিয়া বগুড়ায় থাকা অবস্থায় ওই তরুণীর সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত দেড় মাস পূর্বে পারিবারিক সম্মতিতে বেলাব উপজেলার পাটুলি ইউনিয়নের সটুরিয়া গ্রামের বকুল মিয়ার ছেলে বাদশা মিয়া সঙ্গে ওই তরুণীর বিয়ে হয়।ভুক্তভোগী ওই তরুণীর বাড়ি বগুড়া শহরে। বিয়ের পর স্বামীর সাথে শ্বশুড়বাড়িতে থাকতো ওই তরুণী।

কিছুদিন পূর্বে ব্যবসার সুবাদে তাহমিনার স্বামী বাদশা মিয়া চট্রগ্রাম চলে গেলে শুক্রবার রাতে ছেলের বউকে একা ঘরে জোরপূর্বক ধর্ষন করেন শ্বশুর বকুল মিয়া। ধর্ষনের ঘটনা স্বামীকে জানালে শনিবার সকালে বেলাব থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্বামী মোঃ বাদশা মিয়া। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বেলাব থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান বলেন, ভিক্টিমের স্বামীর অভিযোগের ভিত্তিতে বেলাব থানায় নিয়মিত মামলা রুজু হয়। যাহার মামলা নং ৭ (১২)২০২৪ ইং নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারা এজাহারের ভিত্তিতে আসামীকে গ্রেপ্তার পূর্ব বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় এবং ভিক্টিমকে ডাক্তারি সনদের জন্য নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ে প্রেরণ করি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT