1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী

নরসিংদীর নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ৪৮২ বার
169

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মেঘনা নদীর একটি চরে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই মাদ্রাসা ছাত্রের মধ্যে মোঃ গালিব হক (১৫) নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজর ২০ ঘন্টা পর আজ শুক্রবার বেলা দেড়টার দিকে আলোকবালী ইউনিয়নের মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন নরসিংদীর করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ ফরিদুল আলম।

এর আগে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে আলোকবালীর বশখালি এলাকার আফজাল সাহেবের চরের মেঘনা নদীতে এই দুর্ঘটনায় ঘটে।

নিখোঁজ দুই মাদ্রাসা ছাত্র হচ্ছে নরসিংদীর পলাশ উপজেলা ঘোড়াশাল পৌর এলাকার দড়িহাওলাপাড়া গ্রামের মোঃ আজিজুল হকের ছেলে মোঃ গালিব হক (১৫) ও রায়পুরা উপজেলার বড়ইতলা গ্রামের হারুন মিয়ার ছেলে শহিদুল ইসলাম মাহফুজ (১৬)। তারা নরসিংদী সদর উপজেলার ঘোড়াদিয়া এলাকার মোহাম্মদীয়া ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসা ছাত্র।

নৌ পুলিশ ও স্বজনরা জানান,বৃহস্পতিবার সকালে নরসিংদীর ওই মাদ্রাসা থেকে দুই শিক্ষকসহ ৩২ জন ছাত্র আফজাল সাহেবের চড়ে নৌকা ভ্রমনে আসে। সারাদিন চড়ে অবস্থান করার পর বিকেলে ছাত্ররা পাশেই বশখালীর মেঘনা নদীতে গোসল করতে নামে। গোসল শেষে সবাই নদী থেকে উঠে আসলেও গালিব ও মাহফুজ উঠে আসেনি। পরে তাদের খোঁজ না পেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষকে নিখোঁজের বিষয়টি জানালে কর্তপক্ষ নৌ-পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। প্রবল স্রোতের কারণে শুক্রবার রাত ৯টার পর উদ্ধার অভিযান বন্ধ রাখা হয়।

করিমপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ ফরিদুল আলম জানান, আজ শুক্রবার সকাল থেকে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের ডুবরি দল নিখোঁজ দুই মাদ্রাসা ছাত্রকে উদ্ধারে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে। পরে বেলা দেড়টার দিকে নিখোঁজ মোঃ গালিব হকের লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ থাকা মাহফুজ নামে আরও এক ছাত্রকে উদ্ধার করতে আমরা কাজ করে যাচ্ছি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT