1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

নরসিংদীতে সোহেল নামে ভুয়া পুলিশ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৪৪ বার
106

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে আলী আশরাফ সোহেল (৩৫) নামে এক ভুয়া পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার দুপুরে নরসিংদীর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী।

এর আগে বৃহস্পতিবার রাতে সদর থানার ভেলানগর এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আলী আশরাফ সোহেল হবিগঞ্জ জেলার লস্করপুর এলাকার বারেক মিয়ার ছেলে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী জানান, পুলিশের বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে নরসিংদী ও আশপাশের বিভিন্ন এলাকায় বেশ কিছুদিন ধরে প্রতারণা করে আসছিলো আলী আশরাফ সোহেল। বৃহস্পতিবার রাতে নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর বাসস্ট্যান্ডে একটি বাস কাউন্টারের সামনে অবস্থান করে প্রতারণার প্রস্তুতি নিচ্ছিলো ভুয়া পুলিশের এই সদস্য।

এসময় পুলিশ লেখা স্টীকার সাটানো নোয়া মাইক্রোবাস দেখে জেলা গোয়েন্দা পুলিশের একটি দলের সন্দেহ হয়। এসময় জিজ্ঞাসাবাদে আলী আশরাফ সোহেল নিজেকে পুলিশের উপ পরিদর্শক পরিচয় দিয়ে পুলিশ হেডকোয়ার্টারে কমর্রত আছেন বলে জানায়। পরে তার পরিচয়পত্র যাচাই করে সে পুলিশের সদস্য নয় বলে শনাক্ত হলে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশী জিজ্ঞাসাবাদে সে ভুয়া পুলিশ বলে স্বীকার করে।

এসময় তার ব্যবহৃত গাড়ী তল্লাশী করে পুলিশের ব্যবহৃত আইডি কার্ড, নেমপ্লেট, ক্যাপ, ছাতা, লগোসহ বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়। শুক্রবার দুপুরে তাকে নরসিংদীর আদালতে পাঠানো হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT