1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী

নরসিংদীতে সাড়ে ৩৭ কেজি গাঁজাসহ ৬ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ৪৩১ বার
175

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মাধবদীতে সাড়ে ৩৭ কেজি গাঁজাসহ ৬ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব ১১। আজ বৃহস্পতিবার সকালে মাধবদী থানার খরমুদ্দি ফায়ার সার্ভিস স্টেশন মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এই তথ্য নিশ্চিত করেন র‌্যাব- ১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার মোঃ খলিলুর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলো- মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী থানার আইরল নিদিরা এলাকার মোঃ রিপন শেখ (৫০), ব্রাক্ষণবাড়ীয়ার কসবা থানার কুইয়াপানিয়া এলাকার মোঃ মাইন উদ্দিন (২৫), মইনপুর এলাকার মোছাঃ নিলুফা আক্তার (৪০), শরীয়তপুরের জাজিরা থানা এলাকার মোঃ রাব্বি (২৬), জাজিরা থানার গঙ্গানগর এলাকার (ভাসমান) শান্তা আক্তার মাহমুদা (২০) ও নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা এলাকার দীঘির পাড়ের গাড়ী চালক মোহসিন (৪৫)।

র‌্যাব-১১ এর ক্যাম্প কমান্ডার মোঃ খলিলুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে মাধবদীর খরমুদ্দি এলাকার ফায়ার সার্ভিস স্টেশন মোড়ের পাকা সড়কের উপর অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক পরিবহন ও ক্রয়-বিক্রয়ের সময় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ৬ জনকে আটক করা হয়। এসময় তাদের দখল থেকে ৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের সাড়ে ৩৭ কেজি গাঁজা উদ্ধার ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা ও ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।

মোঃ খলিলুর রহমান আরও জানান, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তারা পারস্পারিক যোগসাজশে নিয়মিত ব্রাহ্মণবাড়ীয়াসহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে সিএনজিযোগে মাদকদ্রব্য নিয়ে নরসিংদী ও তার আশেপাশের এলাকায় সরবরাহ করে।

তাদের মধ্যে মোঃ রিপন শেখ (৫০) এর বিরুদ্ধে ঢাকা জেলার ডেমরা থানায় ৩টি মাদক মামলা, মোঃ রাব্বি (২৬) এর নামে ডিএমপির লালবাগ থানায় ১টি মাদক মামলা ও শান্তা আক্তার মাহমুদা (২০) এর নামে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় ২টি মাদক মামলা আদালতে চলমান।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT