1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

নরসিংদীতে রাস্তার পাশে মিলল তরুণের ঝুলন্ত মরদেহ

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ৬৬৩ বার
102

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মাধবদী থানার আমদিয়ায় সিফাত হোসেন (১৮) এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে আমদিয়া ইউনিয়নের ভূইয়ম গ্রামের রাস্তার পাশের একটি আম গাছ থেকে ওই তরুণের ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। সিফাত হোসেন ভূইয়ম গ্রামের নজরুল ইসলামের ছেলে।

নিহতের মামি শাহনাজ জানান, আজ ভোরে ফজরের নামজের পর সিফাত বাড়ি থেকে হাঁটতে বের হন। সকাল সাড়ে ৬টার দিকে বাড়ির সামনে একটি আম গাছে ঝুলন্ত অবস্থায় সিফাতকে দেখতে পেয়ে তিনি চিৎকার শুরু করেন। পরবর্তীতে মাধবদী থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয়রা জানায়, নিহত সিফাত হোসেন সহজ-সরল মানুষ ছিলেন। তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন তার সাথে কারও কোনো বিরোধ ছিলো না এবং সে আত্মহত্যা করবে এমন মানুষও ছিলেন না।

নিহতের মামা আক্তার জানান, সিফাত তিন মাস হয় পাকিজা টেক্সটাইল মিলে কাজ শুরু করেন। এছাড়া সিফাত নামাজ পড়তেন কোনো আড্ডায় থাকতেন না। এটি হত্যা না-কি আত্মহত্যা সেটিও সুস্পষ্ট কিছু বলতে পারেননি তিনি।

মাধবদী থানার এসআই মুরাদ জানান, লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT