1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

নরসিংদীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৮৯ বার
Oplus_131072
104

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী শহর যুবদলের সদ্য বহিস্কৃত আহবায়ক মাহমুদুল হাসান চৌধুরী সুমনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়েরের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন করেছে। বৃহস্পতিবার বিকেলে নরসিংদী প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, নরসিংদী রেলওয়ে স্টেশন মসজিদ ও মার্কেট কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান চৌধুরী ও জুয়েল মিয়া। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জিয়াউর রহমান সোহেল।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, বিগত ১৭ বছর ধরে রেলওয়ে মসজিদ ও মার্কেটের আয় ব্যয়ের কোনো হিসাব মসজিদ কমিটিকে জানানো হয়নি। নরসিংদী রেলওয়ে স্টেশন মাস্টার এটিএম মুছা ও শ্রমিক লীগ নেতা এসএম আনোয়ারের একক সিদ্ধান্তে পুরো মার্কেটের বেশীরভাগ দোকান বরাদ্ধ দিয়ে অনৈতিকভাবে আর্থিক সুবিধা নিয়েছেন। তারা সম্প্রতি সময়ে মসজিদের ২৩ বছরের খতিবকে বিনা নোটিশে চাকুরিচ্যুত করেছেন। রমজানে তারাবীহ পড়ানোর জন্য হাফেজ নিয়োগের বিষয়ে কমিটির কাউকে কিছুই জানানো হয়নি। এখনো স্বৈরাচারী কায়দায় তারা মসজিদ ও মার্কেট পরিচালনা করছে। এর প্রতিবাদ করার কারণেই স্বচ্ছ রাজনীতিবিদ মাহমুদুল হাসান চৌধুরী সুমনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করে তার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে স্টেশন মাস্টার এটিএম মুছা ও শ্রমিক লীগ নেতা আনোয়ার।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT