1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী

নরসিংদীতে মাদক- সন্ত্রাস রোধকল্পে সচেতনতামূলক সভা

নাসিম আজাদ | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ৩৫১ বার
103

নাসিম আজাদ, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে নারী ও শিশু নির্যাতন,বাল্য বিবাহ, যৌতুক, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ রোধকল্পে গণসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় গণসচেতনতা, মানব হিতৈষী ও স্বেচ্ছাসেবী সংগঠন “সামাজিক নাগরিক আওয়াজ ” এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরের ডিসি রোডস্থ অরবিট রেষ্টুরেন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর কালাম মাহমুদ।

সংগঠনের সভাপতি মোস্তফা কামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত পরিচালক সুলতানা রাজিয়া, সাটিরপাড়া কালীকুমার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ দেব প্রসাদ সাহা,বিশিষ্ট সমাজ সেবক ও নারী উদ্যোক্তা স্বপ্না বেগম,ড. মোহাম্মদ হোসেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব জাহাঙ্গীর আলম, নির্বাহী সভাপতি অধ্যক্ষ আব্দুর রশিদ, সহ-সভাপতি অধ্যাপক শফিকুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক খ ম কামরুল ইসলাম ও মোস্তফা কামাল প্রমুখ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT