1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদীতে বিএনপির ২৬ নেতাকর্মীসহ অজ্ঞাত ৫০ জনের বিরুদ্ধে মামলা

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ৩২১ বার
50

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০ থেকে ৫০ জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছে পুলিশ। মামলায় প্রধান আসামী করা হয় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম সোহেলকে। মঙ্গলবার রাতে সদর মডেল থানার উপ পরিদর্শক মো: মনির হোসেন বাদী হয়ে এই মামলা করেন।

বিষয়টি বুধবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন মামলার বাদী নরসিংদী সদর মডেল থানার উপ পরিদর্শক মো: মনির হোসেন। তিনি বলেন, মামলার প্রধান আসামী সোহেলসহ ৫ জনকে বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল, সরকার ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষতিসাধন, যানবাহন, শিল্প প্রতিষ্ঠান, সরকারী সম্পত্তির ক্ষতি সাধন ও নাশকতা সৃষ্টি করে জনগণের মধ্যে ভীতি ও ত্রাস সৃষ্টির লক্ষ্যে উদ্ধারকৃত বিষ্ফোরকদ্রব্য ও ককটেল নিজেদের হেফাজতে রেখেছিল।

এছাড়া সরকারী কর্মচারীদের কর্তব্য কর্ম সম্পাদনে বাধাদানের উদ্দেশ্যে আক্রমন করতঃ অপরাধমূলক বল প্রয়োগ ও সরকারী কাজে বাধাদান করে। যা ১৯০৮ সালের বিষ্ফোরক দ্রব্য আইন এর ৪/৬ ধারা তৎসহ পেনাল কোড ১৮৬/৩৫৩ ধারার অপরাধ।

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদীর চিনিশপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অভিযান চালিয়ে ১টি রিভলবারসহ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম সোহেলকে ১টি রিভলবারসহ আটক করে।

পরে রিভলবারটি লাইসেন্সকৃত বলে জানতে পারে পুলিশ। একই সময় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনের সড়ক থেকে বস্তায় রাখা ককটেল সদৃশ সরঞ্জাম ও ছাদ থেকে মশালে ব্যবহৃত বেশ কিছু সংখ্যক লাঠি জব্দ করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT