1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

নরসিংদীতে বাস-পিকআপের সংঘর্ষে চালক নিহত

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৭২৭ বার
94

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মাধবদীতে যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে জসিম মিয়া (২৪) নামে এক চালক নিহত হয়েছে। আজ রবিবার সকালে ঢাকা- সিলেট মহাসড়কের মাধবদী থানার বাবুরহাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত চালক জসিম মিয়া কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার আবদুল জব্বারের ছেলে। তিনি পিকআপের চালক ছিলেন।

হাইওয়ে পুলিশ জানায়, সকালে একটি যাত্রীবাহী বাস ঢাকার অভিমুখে আর পিকআপটি ভৈরবের অভিমুখে যাচ্ছিলো। বাস ও পিকআপটি ঢাকা- সিলেট মহাসড়কের মাধবদী থানার বাবুরহাট এলাকার পাকিজা মিলের সামনে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও পিকআপের সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায়। আর ঘটনাস্থলেই পিকআপের চালক জসিম মারা যায়। আর পিকআপের সহকারী আহত হয়। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ইটাখলা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক নূর হায়দার তালুকদার বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সকালে ঘন কুয়াশা থাকার কারণে এ দূর্ঘটনা ঘটেছে। আমরা বাস ও পিকআপ জব্দ করে ফাঁড়িতে নিয়ে এসেছি। এঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT