1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

নরসিংদীতে প্রকাশ্যে ছিনতাই, ধরা ছোঁয়ার বাহিরে ছিনতাইকারী

নরসিংদী প্রতিনিধি :
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ৪৩৭ বার
165

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর মডেল থানা এলাকায় প্রকাশ্যে এক বিকাশের দোকান থেকে সাড়ে তিন লক্ষ টাকা সহ ছয়টি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘঠেছে। এ ঘটনায় চার দিন পার হলেও ধরা পরেনি ছিনতাইকারী চক্রকের কোন সদস্য। শুক্রবার সকালে শহরের মডেল সাথে মীর ইমদাদ স্কুলের পাশে “নেট সলিউশন” নামে একটি দোকানে এই ঘটনাটি ঘটে। এরপর ভোক্তভূগী বিকাশ ব্যবসায়ী মো: মাহফুজ হোসেন নিজে বাদী হয়ে সদর থানায় অভিযোগ দায়ের করেন।

ভোক্তভূগী বিকাশ ব্যবসায়ী মাহফুজ বলেন, আমি নিজেই আমার দোকানটি পরিচালনা করে আসছি। প্রতিদিনের মতো মঙ্গলবার (২৭ তারিখ) সকালে দোকান খোলার জন্য বাসা থেকে বের হই। এসময় ব্যবসায়িক লেনদেন করার জন্য নগদ তিন লক্ষ সত্তর হাজার টাকা ও ৬ টি বিভিন্ন ধরনের মোবাইল সেট একটি রেকসিনের তৈরি সাইড ব্যাগে ভরে ব্যাগটি হাতে করে দোকনে আসি। দোকানে ডুকে ২টি সার্টারের মধ্যে ১টি সার্টারের তালা খুলে হাতে থাকা ব্যাগটি টেবিলের উপরে রাখি।

তখন দোকানের অপর সার্টারটি খোলাবস্থায় অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জন লোক আমার দোকানে প্রবেশ করে মোবাইলে কার্ড নিবে বলে জানায়। তখন আমি তাদের বসতে বলি। অপর সার্টারটি খুলে দোকানের ভিতর প্রবেশ করি। তখন তারা সুযোগ বুঝে টেবিল থেকে ব্যাগটি নিয়ে দৌড়ে পালিয়ে যায়।

ঘটনার পর আমি থানায় গিয়ে লিখিত অভিযোগ করেছি। কিন্তু ঘটনার চার দিন পার হতে চলল, কোন ছিনতাইকারীই ধরা পরলনা। আমার দোকানের সিসিটিভি ফুটেজে ছিনতাইকারীগুলোকে স্পষ্ট দেখা যাচ্ছে। আমার সবকিছু নিয়ে গেল আমি সর্বশান্ত হয়ে পরেছি।

এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম ভূইঁয়া বলেন, অভিযুক্তদের ধরতে ইতোমধ্যে পুলিশি অভিযান শুরু হয়েছে। খুব দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।

নরসিংদীর কন্ঠস্বর / হৃদয় এস সরকার

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT