1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

নরসিংদীতে নানা আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করলো ছাত্রলীগ

সুজন বর্মণ | নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৩৫ বার
149

সুজন বর্মণ, নরসিংদী : নরসিংদীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৬তম জন্মদিন আনন্দ ঘন পরিবেশে পালন করেছে সদর থানা ছাত্রলীগ। বুধবার সকালে নরসিংদী পৌরপার্কে কেক কেটে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়। এসময় প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করে দোয়া করা হয়। পরে পৌরপার্কে বৃক্ষরোপন ও সদর থানা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ র‍্যালি বের করা হয়।

নরসিংদী সদর থানা ছাত্রলীগের সভাপতি রবিউল আলম একমির সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী সদর থানা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন, সাবেক আহবায়ক কাজী মামুন, সাধারণ সম্পাদক শাহজালাল আহমেদ শাওন, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়েত সরকার, সহসভাপতি স্বজন দত্ত, নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক রাকিব হাসান সহ প্রমুখ।

নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রী দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। নরসিংদী জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা মাননীয় প্রধানমন্ত্রীর কর্মী হিসেবে সরকারের এই উন্নয়ন অগ্রযাত্রা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT