1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

নরসিংদীতে দোকানে ও বসতঘরে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৪০০ বার
126

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী শহরের ভেলানগর এলাকায় একটি মুদি দোকান ও পাশে থাকা বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, শনিবার রাত ৯টার দিকে ভেলানগর এলাকার মানিকরোডে মোহাম্মদ মামুন মিয়ার মারিয়া স্টোর নামে একটি মুদি দোকানের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দোকানে থাকা ২ টি ফ্রিজ বিস্ফোরণ হলে পুরো দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এসময় পাশে থাকা দুইটি বসতঘরেও আগুন ছড়িয়ে যায়।

পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে ঘটনাস্থলে ২ টি ইউনিট এসে স্থানীয়দের সহায়তায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে পুড়ে ছাই হয়ে যায় দুটি ফ্রিজ, মুদি মালামাল ও পাশের বসতঘরে থাকা আসবাবপত্র। এতে ১০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্তদের।

নরসিংদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রায়হান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহত নেই। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT