1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান

নরসিংদীতে ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মায়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৮০৭ বার
Oplus_131072
30

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে ছেলের ধারালো অস্ত্রের আঘাতে সাফিয়া বেগম (৭০) নামে বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ শনিবার (২১ ডিসেম্বর) ভোরে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সাফিয়া বেগম আমলাব ইউনিয়নের বটেশ্বর গ্রামের মৃত হোসেন আলীর স্ত্রী।

এ ঘটনায় নিহতের ছেলে তৌহিদ হোসেন তার ভাই তোফাজ্জল হোসেন সুজন, ভাইয়ের স্ত্রী রেখা আক্তার এবং ভাতিজা আসিফ মিয়াকে আসামী করে বেলাবো থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহারে থেকে জানা যায়, দীর্ঘ দিন ধরে জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে সুফিয়া খাতুন বাড়ির আঙ্গিনা পরিষ্কার  করার সময় সুজন তার মাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। এসময় তার মা সুফিয়া খাতুন প্রতিবাদ করলে সুজন তার হাতে থাকা ধারালো দা দিয়ে মাথায় আঘাত করে। দা’য়ের আঘাতে মাথা ফেটে মাটিতে লুটিয়ে পড়ে সুফিয়া খাতুন। এ সময় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাদিন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।

নরসিংদীর সহকারি পুলিশ সুপার (বেলাব-রায়পুরা) সার্কেল আফসান আল আলম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ছোট ছেলের অভিযোগে ভিত্তিতে প্রথমে মারামারির মামলা হলেও মারা যাওয়ার পর হত্যা মামলার ধারা সংযুক্ত করা হয়। ইতি মধ্যে আসামী তোফাজ্জল হোসেন সুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। ময়না তদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতারে প্রেরণ করা হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT