1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে

নরসিংদীতে গোল্ডকাপ টুর্নামেন্টে রায়পুরা চ্যাম্পিয়ন

জহিরুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৪৮ বার
158

জহিরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর জেলা পর্যায়ের ফাইনাল খেলা শনিবার (২৪ সেপ্টেম্বর) সম্পন্ন হয়েছে।

ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল্লাহ আল জাকী, নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান ফুটবলার আফতাব উদ্দিন ভূইয়া।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) শহিদুল আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরী, রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর হোসেন প্রমুখ।

বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে রায়পুরা উপজেলার সদাগরকান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয় দল ৪-২ গোলে পলাশ উপজেলার সেকান্দরদী সরকারী প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলার প্রথমার্ধে বিজয়ী দলের পক্ষে ৮নং জার্সিপরিহিত খেলোয়াড় রাকিবুল এবং দ্বিতীয়ার্ধে পরাজিত দলের ৮নং জার্সিপরিহিত খেলোয়াড় সৈয়দ আবীর হোসেন একটি গোল করে খেলার সমতা আনেন। পরবর্তীতে অতিরিক্ত সময়ের খেলায় আর কোনো দল গোল করতে পারেনি। পরবর্তীতে ট্রাইব্রেকারে বিজয়ী দলের পক্ষে ৩টি গোল এবং রাজিত দলের পক্ষে একটি গোল হয়। ফলে ৪-২ গোলে রায়পুরার সদাগরকান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়।

অপর দিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে রায়পুরা উপজেলার আদিয়াবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় দল ১-০ গোলে নরসিংদী সদর উপজেলার ব্রাহ্মণপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের মধ্যে একমাত্র গোলটি করে ৭নং জার্সিপরিহিত খেলোয়াড়ার শামিন আক্তার।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT