1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

নরসিংদীতে খোকনের সমর্থকদের উপর ছাত্রদলের পদ বঞ্চিত নেতা-কর্মীদের হামলা

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৪৭৪ বার
95

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে আদালতে জামিন নিতে এসে বিপাকে পড়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন। সমর্থকদের উপর ছাত্রদলের পদ বঞ্চিত নেতা-কর্মীদের হামলা হয়েছে।

অন্যদিকে নরসিংদী জেলা ছাত্র দলের কমিটিতে পদ বঞ্চিত নেতা-কর্মীদের পদ দিতে ও আংশিক কমিটি বাতিল করে পূর্নাঙ্গ কমিটি দেওয়ার দাবিতে নরসিংদীর মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামের সামনে মানববন্ধন করেছে ছাত্র দলের ত্যাগী ও পদ বঞ্চিত নেতা-কর্মীরা।

রবিবার বেলা ১২ টায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘন্টা ব্যাপি এ মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাইন উদ্দিন, ছাত্রদল নেতা মাইদুল ইসলাম নিহাদ, ফাহিম রাজ অভি প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, পদ বঞ্চিত নেতা-কর্মীরা কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের বিরুদ্ধে কথা বলায় ত্যাগি নেতা-কর্মীদের উপর হামলা হয়েছে। এ ঘটনায় শিবপুর থানায় করা মামলায় খোকনের জামিন বাতিলের আবেদন জানান ও অবিলম্বে পদ বঞ্চিত নেতা-কর্মীদের জেলা ছাত্রদলের কমিটিতে অন্তর্ভুক্ত করে বরাবরের মত বিএনপির আন্দোলন সংগ্রামে অবদান রাখার আহবান জানান।

এ সময় পদ বঞ্চিত নেতা-কর্মীদের করা মামলায় খায়রুল কবির খোকন হাজিরা দিতে নরসিংদী জেলা জজ আদালতে আসলে উত্তেজিত নেতা-কর্মীরা খোকনের সমর্থকদের উপর হামলা চালায়। পরে তার খোকন তার ব্যাক্তিগত গাড়ি রেখে অন্য একটি প্রাইভেট কারে করে চলে যান।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT