1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী

নরসিংদীতে কলেজ শিক্ষকের আত্মহত্যা, ছাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৫৭ বার
233

নরসিংদীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট দিয়ে আব্দুল্লাহ আলী নামে এক কলেজ শিক্ষক আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নরসিংদীর হাজিপুর এলাকায় তার নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় ওই শিক্ষকের লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত আব্দুল্লাহ আলী নরসিংদী মডেল কলেজের রসায়ন বিভাগের প্রভাষক ও হাজিপুর ইউনিয়নের বাসিন্দা। তার চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ঘটনাস্থল থেকে একই কলেজের ২য় বর্ষের এক ছাত্রীকে আটক করা হয়।

আত্মহত্যার প্রায় ১৪ ঘণ্টা আগে তার ব্যক্তিগত ফেসবুক ওয়ালে “আই এম ডেস্ট্রয়িং মাইসেল্ফ” লিখে একটি পোস্টও করেন তিনি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সে কয়েক মাস আগে নরসিংদী মডেল কলেজের ২য় বর্ষের শিক্ষার্থীর সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। ওই মেয়ে বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং মেয়েটি দ্রুত শিক্ষকের বাসায় চলে আসে।

পরে সে এবং কয়েকজন মেয়ে মিলে দরজা ধাক্কাধাক্কি করে খুলতে না পেরে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে শিক্ষককে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। ঘটনার সময় তার স্ত্রী বাসায় ছিলেন না। খবর পেয়ে ঘটনাস্থলে এসে তার স্ত্রী তদন্তের মাধ্যমে যথাযথ বিচার দাবি করেন।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, ঘটনাস্থল থেকে একজন ছাত্রীকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসার পর তাকে গ্রেফতার দেখানো হবে কিনা সিদ্ধান্ত নিবো। লাশ ময়নাতদন্তের পর সঠিক ঘটনা জানা যাবে। আমাদের তদন্ত চলমান রয়েছে বলেও জানান ওসি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT