1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
শিবপুরে ইসলামী আন্দোলনের নতুন নেতৃত্ব, সভাপতি নাসিরুদ্দিন, সেক্রেটারি আবু তাহের পলাশে ৪০০ টাকা কেজি কাঁচামরিচ,দিশেহারা ক্রেতারা পলাশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষকের সংবর্ধনা ঘোড়াশালে যৌতুকের জন্য স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাইয়ুম ও সদস্য সচিব জয়নাল পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত

নরসিংদীতে এশিয়ান ইউনিভার্সিটির ভর্তি মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ৪৬৩ বার
67

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ভর্তি মেলা স্প্রিং সেমিস্টার ২০২৩ (জানুয়ারি – জুন) শুরু হয়েছে। সোমবার ১৩ মার্চ থেকে ১৫ মার্চ ২০২৩ পর্যন্ত চলবে এই মেলা। নরসিংদী রেলওয়ে স্টেশনসংলগ্ন পৌরপার্কে সকাল ১১ টায় মেলার শুভ উদ্বোধন করেন এইউবি এর প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক।

মেলা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইউবি ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার প্রফেসর ড. মো: নূরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ‍্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী মিয়া। স্বাগত বক্তব্য রাখেন ভর্তি বিভাগ এর পরিচালক ও সহযোগী অধ্যাপক মো: জাকির হোসেন।

এছাড়াও বক্তব‍্য রাখেন নরসিংদী মডেল কলেজের অধ‍্যক্ষ কামরুল ইসলাম ও রায়পুরা চেতনা বিকাশ মহিলা কলেজের অধ‍্যক্ষ শফিউল আযম কাঞ্চন। এছাড়াও এইউবি বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও ফ্যাকাল্টি এবং উর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

মেলা উপলক্ষে ছাত্রছাত্রীদের জন্য থাকছে বিশেষ ছাড় এর মধ্যে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা সকল প্রোগ্রামে পাচ্ছেন কমপক্ষে ২৫% ছাড়, ভর্তিচ্ছু নারী শিক্ষার্থীরা সকল প্রোগ্রামে পাচ্ছে কমপক্ষে ৩০% ছাড়, এই মেলায় গ্রুপ এডমিশনে ৩ থেকে ৫ জন একসাথে ভর্তি হলে থাকছে ৩০% ছাড়,

এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীরা পাচ্ছে ৫০% ছাড়, এসএসসি ও এইচএসসিতে জিপিএ গোল্ডেন ৫ প্রাপ্ত শিক্ষার্থীরা পাচ্ছে ১০০% ছাড় ও এছাড়াও মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য থাকছে ১০০% ছাড়। মেলা চলবে ১৫ মার্চ পযর্ন্ত। যোগাযোগ : ০১৬৭৮৬৬৪৪১৭-১৯ । বিস্তারিত জানতে aub.ac.bd

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT