1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী

ঢাবিতে ৪র্থ স্থান অধিকারীকে সংবর্ধনা দিল Icon কোচিং সেন্টার নরসিংদী

জহিরুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ১৫৭৮ বার
133

জহিরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : ২০২১-২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষায় গ ইউনিটে ৪র্থ স্থান অধিকারী তাহিরা রশিদ হিরাকে সংবর্ধনা ও ল্যাপটপ উপহার দিল Icon বিশ্ববিদ্যালয় কোচিং সেন্টার নরসিংদী শাখা। শুক্রবার (২১ অক্টোবর) নরসিংদীর ভেলানগর অরবিট রেস্টুরেন্টে এ সংবর্ধনা ও ল্যাপটপ উপহার দেওয়া হয়।

বেলায়েত হোসেন উজ্জল এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Icon বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর প্রতিষ্ঠাতা পরিচালক নাজমুল হোসেন শিমুল। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবাইল বিশ্ববিদ্যালয় এর সহযোগী অধ্যাপক রায়হান আহমেদ,

মান্নান ভুইয়া ডিগ্রি কলেজের হিসেব বিজ্ঞানের বিভাগীয় প্রধান খাদেম রসুল, প্রেসিডেন্সি কলেজের অধ্যক্ষ আহমদুর রহমান, সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন, ইউনাইটেড কলেজের পরিচালক মহসীন সিকদার, ইনডিপেন্ডেন্ট কলেজের পরিচালক আবদুল বাতেল, নরসিংদী মডেল কলেজের প্রভাষক মইনুল ইসলাম মীরু,

পলাশ থানা সেন্ট্রাল কলেজের প্রভাষক ফারজানা আক্তার মলি, নরসিংদী আইডিয়াল কলেজের সিনিয়ার প্রভাষক শাহজাহান মিয়া,মাধবদী ডিজিটাল গার্লস কলেজের অধ্যক্ষ শেখ সাদী।

এই সময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী পাবলিক কলেজের আশরাফুল ইসলাম, মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজের জহির আহমেদ,শিবপুর বর্ণমালা আইডিয়াল কলেজের সভাপতি আলমগীর হোসেনসহ তাহিরা রশিদ হিরার মা বাবা। অনুষ্ঠানে নরসিংদী জেলার প্রায় ২১ টি কলেজের শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT