1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান

ঘোরাদিয়া উচ্চ বিদ্যালয়ের ৯৭ ব্যাচের উদ্যোগে শিক্ষক সম্মাননা ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৪২৭ বার
48

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর ঘোরাদিয়া উচ্চ বিদ্যালয় ৯৭ ব্যাচের উদ্যোগে প্রিয় শিক্ষক সম্মাননা ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) দিনব্যাপী শেরপুর আবেদ ভিলেজে (মনজুর এলাহীর বাগান বাড়ি) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নদী বাংলা গ্রুপের চেয়ারম্যান ও নরসিংদী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মনজুর এলাহী।

৯৭ ব্যাচের শিক্ষার্থী শাহীন ভূইয়ার সভাপতিত্বে ও আসাদুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক হিমাংশু চক্রবর্তী, প্রাক্তন সহকারী শিক্ষক মনোরঞ্জন বিশ্বাস, মাওলানা মোঃ নুরুল আমিন, সিদ্দিকুর রহমান, খগেন্দ্র চন্দ্র রায়, স্বপন কুমার দাস, দিলরুবা চৌধুরী প্রমূখ।

দিনব্যাপী এই আয়োজনের শুরুতেই ৯৭ ব্যাচের শিক্ষার্থীরা স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। পরে ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়।সবশেষে প্রিয় শিক্ষক সম্মাননা, কৃতি শিক্ষার্থী সম্মাননা ও খেলাধুলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT