1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান

একজন মানবিক মানুষ “ব্যাংকার তুষার রাব্বি “

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৩৬০ বার
Oplus_131072
36

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : আমরা সেই মানুষ হতে চাই, যে মানুষ হবে একজন মানবিক, অন্যের বিপদে ছুটে আসবে, মানুষের কষ্টে কষ্টিত হবে, যারা একমুঠো ভাতের জন্য দিশেহারা তাদের পাঁশে গিয়ে দাঁড়াবে। তারাই হচ্ছে সত্যিকারের মানবিক মানুষ। এমন একজন মানুষ যাঁর মন কাঁদে গরীবদুঃখী ও অসহায় মানুষের জন্য। তিনি হলেন,নরসিংদীর বেলাব উপজেলার মাটিয়াল পাড়া গ্রামের ডাক্তার মোঃ আঃ ছাত্তার মিয়ার বড় ছেলে তুষার রাব্বি।

এলাকাবাসীর মন জুড়ে রয়েছে এই সদালাপী, নিরাহংকার মানুষটি। হাসি-খুশি ছাড়া তিনি কথা বলেন না। নিঃস্বাার্থভাবে অসহায় দরিদ্র মানুষের পাঁশে সব সময় নিজেকে বিলিয়ে দেন। অস্বচ্ছল পরিবারের ছেলে-মেয়েদের লেখা-পড়ার খরচ ও কন্যাদ্বায়গ্রস্ত পরিবারের পাঁশে থাকেন। ধর্মীয় প্রতিষ্ঠানে সব সময় সহযোগিতা করে থাকেন। অসহায় দরিদ্র মানুষের পাঁশে থেকে তাদের আর্থিক সহযোতিা করেন নিঃশ্বার্থভাবে।

বেলাব পাইলট মডার্ণ মডেল হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের প্রতি বছর সংবর্ধনা প্রদান অনুষ্ঠান সহ সেচ্ছাসেবী সংগঠন “চলো গড়ি বেলাব” এর বৃত্তি পরীক্ষা মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা লাভে উদ্বুদ্ধ করেন তুষার রাব্বি।

একটি বিশ্বস্ত সূত্রে জানা যায়, শীঘ্রই “চলগড়ি বেলাব” এর এডমিন প্যানেলের সভাপতি হচ্ছেন তুষার রাব্বি।

এ ব্যাপারে তুষার রাব্বি বলেন, আমি একজন ক্ষুদ্র মানুষ। মানুষের জন্য কিছু করার চেষ্টা করি। মানুষের জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগে। মনের তৃপ্তি মেটে। এই পৃথিবীতে কেউ চিরদিন থাকবে না। তাই আমি মানুষকে এতো ভালোবাসি। মানুষের শত আঘাত আমার কাছে তুচ্ছ মনে হয়।

তিনি বলেন, যতদিন বেঁচে থাকবো, ততদিন যেন নিঃশ্বার্থভাবে মানুষের পাঁশে থাকতে পারি। মহান রাব্বুল আলামীন যেনো আমাকে সেই তৌফিক দান করেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT