1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী

আমরা কারো প্রভুত্ব বা অপশাসন চাই না : জুয়েল

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৩৩৭ বার
119

নিজস্ব প্রতিবেদক : বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল বলেছেন, আমরা  সবার সাথে বন্ধুত্ব এবং সহমর্মিতা চাই, কারো প্রভুত্ব বা অপশাসন চাই না। বাংলাদেশ সীমান্তে পার্শ্ববর্তী দেশ জোর করে কাটাতারের বেড়া  লাগাতে চেয়েছিল।

আমি ধন্যবাদ জানাই সেই জায়গায় দায়িত্বরত আমাদের বিজিবি ও জনগনকে যারা দেশের ইঞ্চি মাটিকে রক্ষা করার জন্য সম্মিলিত ভাবে প্রতিরোধ গড়ে তুলেছে। সেই দিন শেষ হয়ে গেছে তবেদারি আর দালালির রাজনীতি বাংলাদেশ আর চলবেনা। সেই ফ্যাসিবাদ সেই দল বাংলাদেশকে তাবেদারিত্ব রাষ্ট্রে  বানাতে চেয়েছিল, বাংলাদেশের স্বার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে পাশ্ববর্তী  দেশের দালাল রাষ্ট্রে বানাতে চেয়েছিলো, সেই দলের মূল বাংলাদেশের জনগণ উৎপাত করে দিছে। শনিবার দুপুরে নরসিংদীর মনোহরদী বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে  ১০০০ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ বিএনপির নাম ভাঙ্গিয়ে, বিএনপিকে ব্যবহার করে কেউ যদি অসৎ উদ্দেশ্যে কোন কাজ করেন, চাঁদাবাজি,  টেন্ডারবাজি সহ কোন অন্যায় কাজ করলে তাদের আইনের হাতে তুলে দিতে হবে।  বিএনপির কোন নেতাকর্মীর কারণে যদি কোন ইমেজ সংকট হয়, সেই সংকট কিন্তু আমাদের ও দলকে ক্ষতিগ্রস্ত করবে। আমরা হিংসা হানাহানির রাজনীতি চাই না, শান্তির রাজনীতি চাই। মানুষের কল্যাণে কাজ করতে চাই।। আমরা সকল সম্প্রদায় মিলে দেশকে গড়ে তোলতে চাই।

তিনি আরো বলেন,  দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য ৩১ দফা কর্মসূচী দিয়েছে। এই কর্মসূচী মা -বোনের, যুবকদের, ছাত্র জনতা, কৃষক  শ্রমিকদের কর্মসূচী। এই কর্মসূচী সকল মানুষের কথা চিন্তা করে দেওয়া হয়েছে।  আমরা এই কর্মসূচী মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবো।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে  মনোহরদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আবদুল খালেকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক কৃষিবিদ সাহাদাত হোসেন  বিপ্লব, নরসিংদী জেলা সেচ্ছাসবক দলের সভাপতি ভিপি নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবুল ফজল, মনোহরদী উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক রায়হান ডাক্তার, মনোহরদী কলেজের সাবেক ভিপি মাহমুদুল হক, মনোহরদী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মান্নান প্রধান, মনোহরদী পৌরসভার সাবেক কমিশনার আকরাম, আবৃদুল হান্নান, কাজল মিয়া, উপজেলা যুবদলের সভাপতি বায়েজিদ, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শহিদুল্লহ, সাধারণ সম্পাদক উজ্জল, সাংগঠনিক সম্পাদক করুন আকন্দ, উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক সাম্মির রহমান টিপু, ছাত্র নেতা মহসিন, অয়ন, শাওন, সোহেল, আরাফাত অনিকসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT