1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান

আমরা কারও দাদাগিড়ি বরদাস্ত করি না : সিভিল সার্জন নরসিংদী

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৬ বার
Oplus_131072
39

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : আমরা কারও দাদাগিড়ি বরদাস্ত করবো না বলে মন্তব্য করেছেন নরসিংদী জেলা সিভিল সার্জন ডা.সৈয়দ আমিরুল হক (শামীম)। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার বারৈচা বাসস্ট্যান্ডে বারৈচা গ্রীন লাইফ স্পেশালাইজ্ড হসপিটালের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন উপলক্ষে অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

ডা. সৈয়দ আমিরুল হক (শামীম) বলেন,বাংলাদেশে সত্য ও মিথ্যার দ্বন্দ্ব হয়েছে ছাত্র জনতার মাধ্যমে সত্যের বিজয় হয়েছে। সরকারি হসপিটালগুলোকে উন্নত পর্যায়ে নিয়ে যেতে আমরা কাজ করতেছি।২০৪১ সালে স্মার্ট হতে গিয়ে তলাবিহীন ঝুড়িতে পরিনত হচ্ছিলো বাংলাদেশ।

বারৈচা গ্রীন লাইফ স্পেশালাইজ্ড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক নূর মোহাম্মদ অভির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সিভিল সার্জন ডা.সৈয়দ আমিরুল হক (শামীম)।

এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সৈয়দা তানজিনা আফরিন ইভা, নরসিংদী জেলা প্রাইভেট ক্লিনিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি ডাঃ এ এস এম এহ্তেশামুল হক, সাধারণ সম্পাদক সনেট মোঃ নোমান, সাংগঠনিক সম্পাদক এম ফখরুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মাষ্টার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন নীলু, সাধারণ সম্পাদক আমিনুল হক, সাবেক সভাপতি শেখ আব্দুল জলীল’সহ প্রমুখ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT