1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

আগে হাসিনার বিচার ও সংস্কার হবে, তারপর নির্বাচন: এনসিপির যুগ্ম সমন্বয়ক

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ৪ মে, ২০২৫
  • ৩৪৩ বার
Oplus_131072
99

নিজস্ব প্রতিবেদক : ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) এর যুগ্ম-সমন্বয়ক আব্দুল্লাহ্ আল-ফয়সাল বলেছেন, দেড় হাজার ছাত্র জনতাকে খুনের পর শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। তাই আগে শেখ হাসিনার বিচার ও সংস্কার হবে। তারপর নির্বাচন হবে।

আজ রোববার (৪ মে) নরসিংদীর রায়পুরার উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নে হাসনাবাদ উচ্চ বিদ্যালয় ও বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে সৌজন্য সাক্ষাৎ কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা একটি রাজনৈতিক দল আমরা ও নির্বাচন চাই। তবে সংস্কার ও বিচারের পর। এছাড়া যদি নির্বাচন হয়, তাহলে আওয়ামীলীগ ১৫/১৬ বছর রাজতন্ত্র কায়েম করে গেছে। ঠিক তেমনি একটি গভমেন্ট আসবে। আমরা এমন গভমেন্ট চাই না। আমরা নাগরিকের সরকার চাই। যেটাতে নাগরিকের কথা বলার অধিকার থাকবে। যেখানে জনগন ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থী বাছাই করে নিতে পারবে। এখানে আর কোন সিলেকশন নয়, ইলেকশন হবে। এটাই আমাদের চাওয়া।

তিনি আরো বলেন, আওয়ামীলীগকে দেশের জনগণই পছন্দ করে না। আওয়ামীলীগ এত বড় একটি রাজনৈতিক দল, তারা কেন এখন ঝটিকা মিছিল করতে হবে। আওয়ামীলীগকে এখন ঝটিকা মিছিল করতে দেখলেও জনগণ এখন প্রত্যাখ্যান করে। তাই তারা এখন মিছিল করে একমিনিটও থাকতে পারে না। কারন জনগণ তাদের পক্ষে নেই। এগুলো হলে আওয়ামীলীগের ওই লোক যারা অফিসগুলোতে গিয়ে চুরি করছে।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন নাজমুছ সাকিব রনি, সৌরভ হাসনাত, রাফিন মিয়া, আসিফ প্রমূখ। এসময়পরিক্ষার্থী ও অভিভাবকদের সাথে আগামী নির্বাচন সহ বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT