1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে

অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিবপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৩২২ বার
392

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুর উপজেলা শ্রমিক দলের নবগঠিত কার্যনির্বাহী কমিটির কয়েকজন নেতৃবৃন্দকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানিয়েছেন নবগঠিত কার্যনির্বাহী কমিটি সাধারণ সম্পাদক খন্দকার উমায়ের রায়হান শাহীন। রবিবার ( ৭ জুন) বিকাল চারটায় সৈয়দনগর বাসস্ট্যান্ডে স্থানীয় বিএনপির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে খন্দকার উমায়ের রায়হান শাহীন বলেন, গত ৫ জুন শিবপুর উপজেলা শ্রমিক দলের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে মোমেন মিয়া ওরফে মীর রোমানকে সভাপতি, আমি ( খন্দকার উমায়ের রায়হান শাহীন) সাধারণ সম্পাদক নির্বাচিত হই। কিন্তু দেখা গেছে, একটি কুচক্রী মহল ফেসবুকে অপপ্রচার চালাচ্ছেন, আমরা নাকি আওয়ামী লীগ ছিলাম। ফলে আমি এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃত পক্ষে আমি বিএনপি করার কারণে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমাকে একাধিক মামলা দিয়েছে, আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে, বিদ্যুৎ লাইন কেটে দিয়েছে। তারা আমাকে পথে বসিয়ে দিয়েছে। আমি বিগত সময়ে জেলা যুবদলের ক্রীড়া সম্পাদক ছিলাম, উপজেলা শ্রমিক দলের সাবেক দুইবার সাধারণ সম্পাদক ছিলাম। এবার আবার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি। ফলে মিথ্যা অপপ্রচার থেকে বিরত থাকার জন্য প্রতিপক্ষকে আহবান জানাচ্ছি এবং মিলে মিশে রাজনীতি করার আহবান জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি ফিরুজ খান, সহ সভাপতি মোঃ শাহীন ফকির, মোঃ হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ ভূইয়া প্রমুখ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT