1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পলাশের ডাংগায় ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা মনোহরদী হাসপাতালে ইউএনও, নিলেন রোগীদের চিকিৎসা সেবার খোঁজ রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন আগামীকাল শুরু হচ্ছে নৌযান শুমারি, নরসিংদীতে বর্ণাঢ্য র‍্যালী মনোহরদীতে টিফিনের পর বিদ্যালয়ে শিক্ষার্থী কম থাকায় ইউএনও’র উদ্বেগ

২১ আগষ্ট উপলক্ষে শিবপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেখ মানিক | শিবপুর
  • প্রকাশিতঃ সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ২৩৩ বার
77

শেখ মানিক : ইতিহাসে সবচেয়ে বর্বরোচিত ২১শে আগস্ট উপলক্ষ্যে নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শিবপুর বাসস্ট্যান্ড এলাকায় সোমবার বিকেলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তারা দ্রুত ২১শে আগস্ট গ্রেনেড হামলার সকল ঘাতকদের বিচার প্রক্রিয়া শেষ করে রায় কার্যকর করার দাবী জানান। এসময় গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুহাসিন নাজিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিলের পরিচালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুলু মাস্টার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম মাহবুবুল হাসান মাহবুব,

উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক, প্রফেসর আব্দুল খালেক, বিপ্লব চক্রবর্ত্তী, আমির হোসেন, প্রচার সম্পাদক ফজলে রাব্বি খান, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি বাবু বিজয় কৃষ্ণ গোস্বামী, পৌর আওয়ামীলীগের সভাপতি খোকন ভূঁইয়া, সাধারণ সম্পাদক ফারুক খান,

উপজেলা যুবলীগের সভাপতি মাহাবুব আলম মোল্লা তাজুল,সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন, নরসিংদী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন খান নিপুন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT