1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পলাশের ডাংগায় ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা মনোহরদী হাসপাতালে ইউএনও, নিলেন রোগীদের চিকিৎসা সেবার খোঁজ রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন আগামীকাল শুরু হচ্ছে নৌযান শুমারি, নরসিংদীতে বর্ণাঢ্য র‍্যালী মনোহরদীতে টিফিনের পর বিদ্যালয়ে শিক্ষার্থী কম থাকায় ইউএনও’র উদ্বেগ

কাল হাসানুল হকের মৃত্যুবার্ষিকী, বিভিন্ন কর্মসূচি গ্রহণ

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ৩১৬ বার
110

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ থানা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক হাসানের ২০ তম মৃত্যুবার্ষিকী আগামীকাল ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার। এ উপলক্ষে হাসান স্মৃতি সংসদ ও আওয়ামীলীগের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে কোরআন খতম, দোয়া মাহফিল, পুষ্পস্তবক অর্পণ, কাঙালীভোজ ও স্মরণ সভা।

জানা যায়, বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক হাসান অবিভক্ত কালীগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি (১৯৭০) এবং কালীগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছিলেন (১৯৭৩)। পরবর্তীতে পলাশ থানা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত।

তিনি ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে হত্যার পর আ.লীগের ক্রান্তিলগ্নে পলাশ থানায় আওয়ামীলীগকে সুসংগঠিত করেছেন। ১৯৮৬ এবং ১৯৯৬ সালে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে সংসদ নির্বাচন করেছেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT