1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাধবদীতে শহীদ পাভেল ও তাঁর ৩ বন্ধুর ১০ম শাহাদাত বার্ষিকী পালিত দিদির জন্য হুইলচেয়ার চাইতে ইউএনওর কাছে তুলি, নতুন জামায় ফুটল মায়াভরা হাসি সারাদেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বেলাবোতে মহিলা পরিষদের মানববন্ধন নরসিংদীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত রায়পুরা থানায় নতুন দুই গাড়ি হস্তান্তর করলো এমপি আশরাফ উদ্দিন বকুল খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে নরসিংদীতে পূজা উদযাপন ফ্রন্টের প্রার্থনা ও প্রসাদ বিতরণ রায়পুরায় তুলাতলী প্রিমিয়ার লীগ ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত রায়পুরায় ‘হিউম্যানিটিক অ্যাওয়ার্ড ২০২৬’ ও ওপেন কনসার্ট অনুষ্ঠিত মনোহরদীতে বসতবাড়িতে হামলার অভিযোগ, আহত ৪ বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলার জমকালো উদ্বোধন

শিবপুরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, ভাঙচুর, আহত ৪

শিবপুর প্রতিনিধি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ৪৫১ বার
80

শিবপুর প্রতিনিধি : নরসিংদী-৩ শিবপুর আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লার ‘ঈগল’ প্রতীকের সমর্থকদের ওপর হামলা ও নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। এতে স্বতন্ত্র প্রার্থীর নারী পুরুষসহ ৪ জন সমর্থক আহত হয়েছেন। বুধবার (৩ জানুয়ারি) দুপুর ১ টার দিকে শিবপুর পৌরসভার আশ্রাফপুর মাটি কাটা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, আহতদের নাম – সামসুল হক মৃধার ছেলে ইমরান (৪৫), ইমরানের স্ত্রী মুরশিদা (৩০), রাজ্জাক মিয়ার ছেলে আবুল (৫০) আবুলের স্ত্রী সাদিয়া (৪০)

আহত ইমরান বলেন, আজকে স্বতন্ত্র প্রার্থীর ঈগল মার্কার সমর্থনে উঠান বৈঠক উপলক্ষে প্রতীক নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলাম। এসময় নৌকা মার্কার সমর্থনের দুটি মাইক্রোবাস যাচ্ছিল। তখন গাড়ী থেকে নেমে বৈঠা দিয়ে এলোপাতাড়ি মারধর করে ঈগল প্রতীক ভাঙচুর করা হয়।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন বলেন, এ বিষয়ে মৌখিক ভাবে শুনছি। লিখিত অভিযোগ দিলে পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT