1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২০ মে ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে রায়পুরায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত আগামী ৮ বছরে বাংলাদেশে একজন প্রতিবন্ধীও সরকারি ভাতার বাইরে থাকবে না :স্বাস্থ্য মন্ত্রী পলাশে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার পলাশে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করতেতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি নির্বাচিত হলেন সোহেল রানা ঘোড়াশালে ৪৫ জাতের আঙুর চাষে চমকপ্রদ সফলতা আকরামের শিবপুরে JAC Motors এর সার্ভিস সেন্টার উদ্বোধন দুরন্ত পলাশ গ্রুপের চিফ এডমিন ও সাজাপ্রাপ্ত আসামি মাসউদুল গ্রেপ্তার ঘোড়াশালে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

শিবপুরে বিরাজনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ৪২৬ বার
27

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে বিরাজনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন ও নানাবিধ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রব খোকনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বাঘাব ইউপি চেয়ারম্যান জাহিদ সরকার, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক খান,

শিবপুর প্রেসক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, ইউপি সদস্য হাজী দুলাল মিয়া, সাবেক ইউপি সদস্য আবুল হোসেন প্রমূখ। এছাড়াও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাকির হোসেনের সঞ্চালনায় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT