1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাধবদীতে শহীদ পাভেল ও তাঁর ৩ বন্ধুর ১০ম শাহাদাত বার্ষিকী পালিত দিদির জন্য হুইলচেয়ার চাইতে ইউএনওর কাছে তুলি, নতুন জামায় ফুটল মায়াভরা হাসি সারাদেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বেলাবোতে মহিলা পরিষদের মানববন্ধন নরসিংদীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত রায়পুরা থানায় নতুন দুই গাড়ি হস্তান্তর করলো এমপি আশরাফ উদ্দিন বকুল খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে নরসিংদীতে পূজা উদযাপন ফ্রন্টের প্রার্থনা ও প্রসাদ বিতরণ রায়পুরায় তুলাতলী প্রিমিয়ার লীগ ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত রায়পুরায় ‘হিউম্যানিটিক অ্যাওয়ার্ড ২০২৬’ ও ওপেন কনসার্ট অনুষ্ঠিত মনোহরদীতে বসতবাড়িতে হামলার অভিযোগ, আহত ৪ বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলার জমকালো উদ্বোধন

শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ২৭২ বার
323

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে পিক-আপের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দুই এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত দুই পরীক্ষার্থীর নাম নাফিজ (২২) ও স্বাধীন (১৯)। আজ শনিবার দুপুর পৌনে ২টার দিকে ইটাখোলা-শিবপুর সড়কের বাজনাবো বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাফিজ নরসিংদী সদর উপজেলার হাজীপুরের ওয়াসিম উদ্দিনের ছেলে ও স্বাধীন হাজীপুর ইউনিয়নের বাদুয়ারচর গ্রামের আসাদ উল বেপারির ছেলে। তারা দুই জনই শিবপুরের আবদুল মান্নান ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী।

পুলিশ জানায়, দুপুরে নাফিজ ও স্বাধীন শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গার্লস হাই স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি  পরীক্ষা দিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পরে বাজনাব বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ইটাখোলা থেকে ছেড়ে আসা একটি পিক-আপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাফিজ ও স্বাধীনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কোহিনূর মিয়া জানান, দুঘর্টনায় নিহত দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। এছাড়া দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও পিক-আপটি জব্দ করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতদের মরদেহ বিনা ময়না তদন্তে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT