1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
৯০ শতাংশ মুসলমানের এই দেশে ইসলাম টিকে থাকুক সেটা আ.লীগ চায়নি: মঞ্জুর এলাহী নরসিংদীতে পৃথক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত পলাশে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত

শিবপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ৭ জন নিহত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ২৯১ বার
67

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরের ইটাখোলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৪ জন। এদের মধ্যে ৪ জনকে মুমুর্ষ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের শিবপুরের ইটাখোলা নামক স্থানে এ দূঘটনা ঘটে। নিহতদের ৬ জনের পরিচয় পাওয়া গেছে।

নিহতরা হলো, সবুজ, আরিয়ান, আলামিন , রাজু, আব্দুল আওয়াল ও মাইক্রোবাসের চালক নাসির।

আহতরা হলো, সাকি, পারভেজ, দোয়েল, মিঠুন । নিহত ও আহত সবাই সাভার এসবি নিটিং লিমিটিডের কর্মকর্তা-কর্মচারী।

পুলিশ জানিয়েছেন, রাতে ঢাকা থেকে একটি মাইক্রোবাস সিলেট যাচ্ছিল। মাইক্রোবাসটি ঢাকা সিলেট মহাসড়কের শিবপুরের ইটাখোলা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ বাদে। এতে ঘটনাস্থলেই ৫ জন মারা যায়। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল নেওয়ার পথে ১ জন ও হাসপাতালের আনার পর আরো ১ জন মারা যায়। গুরুত্বর আহত হয় ৪ জন। তাদের আশঙ্কাজন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মো: কবির হোসেন বলেন, রাত ৩ টার দিকে ট্রাক ও মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থালে ৫ জন ও হাসপাতালে নেওয়ার পর আরো ২ জন সহ মোট ৭ জন মরা গেছে। আহতদের ঢাকায় প্রেরণ করা হয়ছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT