1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী পলাশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিবেন এলজিআরডি মন্ত্রী

লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শেখ মানিক | শিবপুর
  • প্রকাশিতঃ সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৫৮১ বার
111

শেখ মানিক : নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দিনব্যাপী বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। শিল্পমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মঈন ঝুটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুলালপুর ইউপি চেয়ারম্যান শামীম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুলু, নরসিংদী জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ আলম ভূঁইয়া,লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন বিএসসি, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতা, দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লম্ফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, বর্ষা-চাকতি-গোলক নিক্ষেপ, আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT