1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২০ মে ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে রায়পুরায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত আগামী ৮ বছরে বাংলাদেশে একজন প্রতিবন্ধীও সরকারি ভাতার বাইরে থাকবে না :স্বাস্থ্য মন্ত্রী পলাশে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার পলাশে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করতেতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি নির্বাচিত হলেন সোহেল রানা ঘোড়াশালে ৪৫ জাতের আঙুর চাষে চমকপ্রদ সফলতা আকরামের শিবপুরে JAC Motors এর সার্ভিস সেন্টার উদ্বোধন দুরন্ত পলাশ গ্রুপের চিফ এডমিন ও সাজাপ্রাপ্ত আসামি মাসউদুল গ্রেপ্তার ঘোড়াশালে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

রায়পুরায় শিক্ষকের বেত্রাঘাতে কথা বলার শক্তি হারালো স্কুল ছাত্রী

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৫৬৭ বার
651

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় পরীক্ষায় নম্বর কম পাওয়ায় সাইমা আক্তার (১৫) নামে এক দশম শ্রেণীর ছাত্রীর ঘাড়ে পরপর ১২টি বেত্রাঘাত করার অভিযোগ উঠেছে উপজেলার আলহেরা একাডেমির গণিত শিক্ষক ফাইজ উদ্দিনের বিরুদ্ধে।

বেত্রাঘাতে ওই ছাত্রী শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ঢাকার একটি হাসপাতালে ভর্তি করান স্বজনরা। ঘটনার পর অভিযুক্ত শিক্ষক ফাইজ উদ্দিনকে স্কুল থেকে সাময়িকভাবে বরখাস্ত করেন আলহেরা একাডেমির কর্তৃপক্ষ।

আহত সাইমা আক্তার উপজেলার অলিপুরা ইউনিয়নের নবিয়াবাদ এলাকার ব্যবসায়ী আজিজুল হকের ছেলে।

আহত শিক্ষার্থীর ভাই রায়হান তালুকদার ও স্থানীয় সূত্র জানায়, গত ২৮ এপ্রিল প্রথম পর্ব পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়। সেখানে গণিত পরীক্ষায় কাঙ্খিত ফলাফল অর্জন করতে পারেননি দশম শ্রেণীর ছাত্রী সাইমা আক্তার। এনিয়ে শাসনের ফাঁকে ওই ছাত্রীর ঘাড়ে পরপর ১২টি বেত্রাঘাত করেন গণিত শিক্ষক ফাইজ উদ্দিন। পরে বাড়িতে গিয়ে শারীরিক ও মানসিকভাবে অসুস্থত হয়ে পড়েন ওই ছাত্রী। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে স্কুল কর্তৃপক্ষকে মৌখিকভাবে অবহিত করেন। এ ঘটনায় ওই ছাত্রী চরম মাসনিকভাবে ভেঙে পড়ে এবং কথা বলার শক্তিও হারিয়ে ফেলে বলে জানান তার পরিবার। পরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

অভিযুক্ত শিক্ষক ফাইজ উদ্দিন বলেন, গণিত পরীক্ষায় নম্বর কম পাওয়া নিয়ে শাসন করেছি। তবে বেত্রাঘাত করেনি। ওই ছাত্রী অসুস্থ হওয়ার সংবাদ শুনে বাসায় গিয়ে খোঁজ খবর নিয়েছি। ঢাকায় যাচ্ছি সাইমার চিকিৎসার খোঁজ নিতে। তিনি আরও বলেন, সাইমা আগে থেকেই শারীরিক ভাবে কিছুটা দুর্বল ছিল।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক পনির হোসেন জানান, ক্লাসে কোন শিক্ষার্থীর গায়ে হাত তোলা বা বেত্রাঘাত করার কোন সুযোগ নেই। এ ঘটনায় ওই শিক্ষককে স্কুল থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, ওই শিক্ষককে বরখাস্ত করার নিদের্শ দেওয়া হয়েছে। পাশাপাশি অসুস্থ শিক্ষার্থীর যাবতীয় চিকিৎসা ব্যয় স্কুল কর্তৃপক্ষ বহন করবে। ভুক্তভোগী পরিবারকে আইনী সুরক্ষা দেওয়ার জন্য ওসির সঙ্গে কথা বলেছি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT