1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশের ডাংগায় ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা মনোহরদী হাসপাতালে ইউএনও, নিলেন রোগীদের চিকিৎসা সেবার খোঁজ রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন আগামীকাল শুরু হচ্ছে নৌযান শুমারি, নরসিংদীতে বর্ণাঢ্য র‍্যালী মনোহরদীতে টিফিনের পর বিদ্যালয়ে শিক্ষার্থী কম থাকায় ইউএনও’র উদ্বেগ রায়পুরায় বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও গাড়ী ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

রায়পুরায় শহীদ বুদ্ধিজীবী দিবসে ছাত্রদলের চিত্রপ্রদর্শনী ও সভা

সাদ্দাম রাজ | রায়পুরা থেকে
  • প্রকাশিতঃ রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৩৮৬ বার
Oplus_131072
103

সাদ্দাম উদ্দিন রাজ : নরসিংদীর রায়পুরার সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় কলেজের মুক্তমঞ্চে দিনব্যাপী এ চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

ভিন্নধর্মী এ চিত্র প্রদর্শনীতে তৎকালীন সময়ের বিভিন্ন সংবাদ-পত্রের কাটপিস উপস্থাপন করা হয়েছে‚যেখানে ফুটে উঠেছে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে জড়িতদের ছিল এবং কীভাবে এই নৃশংস হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিন। প্রদর্শনীর মাধ্যমে সেই দুঃসহ সময়ের নির্মম চিত্রগুলো উঠে আসে, যা প্রদর্শনী দেখতে আসা শিক্ষার্থীদের মনে গভীর আবেগও বেদনার সঞ্চয় করে।

রায়পুরা সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতানা আহম্মেদ টিপু বলেন‚১৯৭১ সালে বাঙালি জাতি যখন বিজয়ের দ্বারপ্রান্তে ছিন, তখন পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসররা মিলে বাঙালি জাতিকে মেধাশূন্য করার উদ্দেশ্য এই নৃশংস বুদ্ধিজীবী হত্যাকাণ্ড সংঘটিত করে।আমাদের এই চিত্রপ্রদর্শনীর মূল উদ্দেশ্য হলো তরুণ প্রজন্মকে জানানো যে আমাদের পূর্বপুরুষেরা দেশের জন্য কী অবদান রেখে গেছেন এবং কীভাবে তাদের ত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীনতা অর্জন করেছি।

তিনি আরও বলেন‚গত ১৭ বছরের ফ্যাসিস্ট শাসনামলে দেশের শিক্ষার্থীরা সঠিক ইতিহাস থেকে অনেক দূরে সরে গেছে। শিক্ষার্থীদের সামনে সঠিক ইতিহাস তুলে ধরার জন্যই আমরা এই চিত্র প্রদর্শনীর আয়োজন করেছি। ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, সেটি আমরা এই প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। যারা মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, দেশের মানুষ তাদের অনেক আগেই প্রত্যাখ্যান করেছে।

চিত্র প্রদর্শনীতে আরো উপস্থিত ছিলেন‚সামসুর রহমান জয়,জাগরন আহম্মেদ, মাসুম কিবরিয়া,শরীফ হোসেন,তুহিন মিয়া,মেহেদী হাসান,সোহান আহম্মেদ, সাখাওয়াত হোসেন, তৌফিক ইসলাম, মুন্না মিয়া,সজিব আহম্মেদ, আকাশ হোসেন প্রমূখ। এসময় সবশাখা ছাত্রদলের বিভিন্ন নেতাকার্মীরা উপস্থিত ছিলেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT