1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাধবদীতে শহীদ পাভেল ও তাঁর ৩ বন্ধুর ১০ম শাহাদাত বার্ষিকী পালিত দিদির জন্য হুইলচেয়ার চাইতে ইউএনওর কাছে তুলি, নতুন জামায় ফুটল মায়াভরা হাসি সারাদেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বেলাবোতে মহিলা পরিষদের মানববন্ধন নরসিংদীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত রায়পুরা থানায় নতুন দুই গাড়ি হস্তান্তর করলো এমপি আশরাফ উদ্দিন বকুল খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে নরসিংদীতে পূজা উদযাপন ফ্রন্টের প্রার্থনা ও প্রসাদ বিতরণ রায়পুরায় তুলাতলী প্রিমিয়ার লীগ ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত রায়পুরায় ‘হিউম্যানিটিক অ্যাওয়ার্ড ২০২৬’ ও ওপেন কনসার্ট অনুষ্ঠিত মনোহরদীতে বসতবাড়িতে হামলার অভিযোগ, আহত ৪ বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলার জমকালো উদ্বোধন

রায়পুরায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ৪৬৬ বার
89

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় রেললাইন থেকে ট্রেনে কাটা পড়া অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার আনুমানিক দুপুর ২টার দিকে উপজেলার মেথিকান্দা রেলস্টেশনের আউটারের মহিষমারা ব্রিজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা বলছেন, ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে কাটা পড়ে মারা গেছেন তিনি। বিকেলে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ এর কাছাকাছি হবে বলে ধারণা করছে পুলিশ। তাঁর পড়নে ছিল সবুজ রংয়ের লুঙি, নীল শার্ট ও জিন্সের জ্যাকেট। তাঁর নাম-পরিচয় উদ্ধারের চেষ্টা চালাচ্ছে রেলওয়ে পুলিশ।

স্থানীয়রা জানান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে ছেড়ে আসা তিতাস কমিউটার ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। মেথিকান্দা স্টেশনে পৌঁছার আগেই মহিষমারা এলাকায় ওই ব্যক্তি ট্রেনের চাকায় কাটা পড়েন। এতে তাঁর গলা দ্বিখন্ডিত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, ট্রেনে কাটা পড়ে নিহত ওই ব্যক্তির সঙ্গে থাকা দুইটি মুঠোফোন উদ্ধার হয়েছে। একটি মুঠোফোনের কললিস্টে থাকা কয়েকটি নাম্বারে ফোন করা হয়েছে। তাঁর নাম পরিচয় উদ্ধারের চেষ্টা চালাচ্ছি আমরা। মরদেহ সুরতহাল শেষ করে মর্গে প্রেরণ করা হয়েছে।

নরসিংদীর কন্ঠস্বর / এম আজিজুল ইসলাম 

 

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT