1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাধবদীতে শহীদ পাভেল ও তাঁর ৩ বন্ধুর ১০ম শাহাদাত বার্ষিকী পালিত দিদির জন্য হুইলচেয়ার চাইতে ইউএনওর কাছে তুলি, নতুন জামায় ফুটল মায়াভরা হাসি সারাদেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বেলাবোতে মহিলা পরিষদের মানববন্ধন নরসিংদীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত রায়পুরা থানায় নতুন দুই গাড়ি হস্তান্তর করলো এমপি আশরাফ উদ্দিন বকুল খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে নরসিংদীতে পূজা উদযাপন ফ্রন্টের প্রার্থনা ও প্রসাদ বিতরণ রায়পুরায় তুলাতলী প্রিমিয়ার লীগ ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত রায়পুরায় ‘হিউম্যানিটিক অ্যাওয়ার্ড ২০২৬’ ও ওপেন কনসার্ট অনুষ্ঠিত মনোহরদীতে বসতবাড়িতে হামলার অভিযোগ, আহত ৪ বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলার জমকালো উদ্বোধন

মনোহরদীতে বিল থেকে বস্তাভর্তি কঙ্কাল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ৫২২ বার
79

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মনোহরদীতে একটি বিল থেকে বস্তায় ভর্তি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার চরমান্দালিয়া ঈদগাহ মাঠ সংলগ্ন নালী বিল থেকে এসব কঙ্কাল উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে নালী বিলে প্লাস্টিকের বস্তায় ভর্তি মানুষের কঙ্কাল দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয়রা বিল থেকে বস্তাটি উদ্ধার করে তীরে নিয়ে আসে। পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থল গিয়ে কঙ্কালগুলো উদ্ধার করে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন, কঙ্কাল গুলোর একটা কাঠামোর সাথে আরেকটা কাঠামোর কোন মিল নেই। কঙ্কালের হাত, পা, মাথা বিচ্ছিন্ন। গুনার মাধ্যমে কঙ্কালের অংশগুলো জোড়া দেওয়া। কঙ্কালের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, এগুলো মেডিক্যাল ছাত্রদের ব্যবহৃত কঙ্কাল। নষ্ট হয়ে যাওয়ার কারণে এগুলো ফেলে দেওয়া হতে পারে। তারপরও মূল বিষয় উদঘাটনে খোঁজ নেয়া হচ্ছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

নরসিংদীর কন্ঠস্বর / সুজন বর্মণ

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT