1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পলাশের ডাংগায় ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা মনোহরদী হাসপাতালে ইউএনও, নিলেন রোগীদের চিকিৎসা সেবার খোঁজ রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন আগামীকাল শুরু হচ্ছে নৌযান শুমারি, নরসিংদীতে বর্ণাঢ্য র‍্যালী মনোহরদীতে টিফিনের পর বিদ্যালয়ে শিক্ষার্থী কম থাকায় ইউএনও’র উদ্বেগ

মনোহরদীতে চৌবাচ্চার পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাইফুর নিশাদ | মনোহরদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৪৪৪ বার
79

সাইফুর নিশাদ, মনোহরদী প্রতিনিধি : নরসিংদীর মনোহরদীতে বাড়ীর চৌবাচ্চার পানিতে পড়ে আদনান নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ মার্চ) দুপুরে এ মৃত্যুর ঘটনা ঘটে। আদনান মনোহরদী উপজেলার খালিয়াবাইদ গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে।

নিহত আদনানের পিতার সহকর্মী সূত্রে জানা যায়, শনিবার দুপুর থেকে আদনানকে পাওয়া যাচ্ছিলো না। খোঁজাখুজির এক পর্যায়ে বেলা ২ টার দিকে বাড়ীর গোহালঘর সংলগ্ন চৌবাচ্চার পানিতে অচেতন ও পানিতে ভাসমান অবস্থায় তাকে পাওয়া যায়। পরে সেখান থেকে উদ্ধার মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসকের তাকে মৃত ঘোষণা করা হয়।

কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান দুলাল জানান, তিনিও বিষয়টি এরকমই শুনেছেন।

মনোহরদী থানার ওসি (তদন্ত) জহিরুল আলম ও রামপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ ইউসুফ জানান, বিষয়টি তাদের জানা নেই।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT