1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২০ মে ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে রায়পুরায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত আগামী ৮ বছরে বাংলাদেশে একজন প্রতিবন্ধীও সরকারি ভাতার বাইরে থাকবে না :স্বাস্থ্য মন্ত্রী পলাশে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার পলাশে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করতেতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি নির্বাচিত হলেন সোহেল রানা ঘোড়াশালে ৪৫ জাতের আঙুর চাষে চমকপ্রদ সফলতা আকরামের শিবপুরে JAC Motors এর সার্ভিস সেন্টার উদ্বোধন দুরন্ত পলাশ গ্রুপের চিফ এডমিন ও সাজাপ্রাপ্ত আসামি মাসউদুল গ্রেপ্তার ঘোড়াশালে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

বেলাবোতে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২৭৬ বার
210

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধা শহীদ নজিব উদ্দিন খান খুররম ও তার সহোদর ভাই মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ইফতেখার উদ্দিন খান খসরু স্মরণে নরসিংদীর বেলাবোতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে দুই মুক্তিযোদ্ধার নিজ গ্রাম বেলাব উপজেলার হোসেন নগরে শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান কলেজ মাঠে এ স্মরণ সভা করা হয়।

শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান কলেজের উদ্যোগে অনুষ্ঠিত স্মরণ সভায় স্থানীয় বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষিকাসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা দেশ গঠনে সহোদর দুই বীর মুক্তিযোদ্ধার অবদান ও দেশপ্রেমের কথা স্মরণ করেন। পরে তাদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভৈরব ব্রিজের কাছে আশুগঞ্জে সম্মুখযুদ্ধে শহীদ হন নজিব উদ্দিন খান খুররম। ঢাকা কলেজের মেধাবী ছাত্র খুররম সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত ছিলেন। তিনি ২০২৪ সালে (মরণোত্তর) স্বাধীনতা পুরস্কার লাভ করেন।

শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান কলেজ পরিচালনা কমিটির সভাপতি উম্মে হাফসা নাদিয়া।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রশিদুল ইসলাম লাল মিয়া, ভাটের চর উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহানুল হক বাবুল, বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার সভানেত্রী রাবেয়া খাতুন শান্তি, নরসিংদী জেলা সেচ্ছাসেবক দলের ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ হারুন-অর-রশিদ, এ.এন.এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুক্তার হোসেন সরকার, শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান কলেজের সাবেক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ শ্রীমান্ত লাল পাল, শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান কলেজের আজীবন দাতা সদস্য মোঃ মাহফুজুর রহমান খান, শিক্ষানুরাগী মোঃ মজিবুর রহমান লাল মিয়া, এ.এন.এম উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আনোয়ার হোসেন আনু’সহ প্রমুখ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT