1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২০ মে ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে রায়পুরায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত আগামী ৮ বছরে বাংলাদেশে একজন প্রতিবন্ধীও সরকারি ভাতার বাইরে থাকবে না :স্বাস্থ্য মন্ত্রী পলাশে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার পলাশে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করতেতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি নির্বাচিত হলেন সোহেল রানা ঘোড়াশালে ৪৫ জাতের আঙুর চাষে চমকপ্রদ সফলতা আকরামের শিবপুরে JAC Motors এর সার্ভিস সেন্টার উদ্বোধন দুরন্ত পলাশ গ্রুপের চিফ এডমিন ও সাজাপ্রাপ্ত আসামি মাসউদুল গ্রেপ্তার ঘোড়াশালে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড়

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ২৩৬ বার
Oplus_131072
166

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবোতে দড়িকান্দি ভোরের পাখি সমাজ কল্যাণ সংসদের উদ্যোগে আয়োজিত ৩ দিনব্যাপী বৈশাখী মেলার ২য় দিন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার নারায়ণপুর ইউনিয়ন দড়িকান্দি বাসস্ট্যান্ডে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় লাল দলকে হারিয়ে সবুজ দল জয়ী হয়। পরে বিজয়ী ও পরাজিত উভয় দলের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। খেলাটি উদ্বোধন করেন নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুল বাছেদ মাষ্টার।

খেলা দেখতে দূর-দূরান্ত থেকে আসা বিপুল সংখ্যক দর্শনার্থী প্রতি বছর ব্যতিক্রমী এ ধরনের আয়োজনের দাবি জানান।

দড়িকান্দি ভোরের পাখি সমাজ কল্যাণ সংসদের সভাপতি মোঃ কামরুজ্জামান রাসেল বলেন, কালের বিবর্তনে ঐতিহ্যবাহী এ খেলাটি হারিয়ে যেতে বসেছে। বিশেষ করে নতুন প্রজন্ম ও শিশু-কিশোররা তথ্য-প্রযুক্তির এই যুগে হাডুডু খেলার নামটিও ভুলতে বসেছে। তাই খেলাটির ঐতিহ্য ফিরে পেতে এবং নতুন প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে থেকে দূরে রাখতে এমন আয়োজনের বিকল্প নেই।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT