1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাধবদীতে শহীদ পাভেল ও তাঁর ৩ বন্ধুর ১০ম শাহাদাত বার্ষিকী পালিত দিদির জন্য হুইলচেয়ার চাইতে ইউএনওর কাছে তুলি, নতুন জামায় ফুটল মায়াভরা হাসি সারাদেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বেলাবোতে মহিলা পরিষদের মানববন্ধন নরসিংদীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত রায়পুরা থানায় নতুন দুই গাড়ি হস্তান্তর করলো এমপি আশরাফ উদ্দিন বকুল খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে নরসিংদীতে পূজা উদযাপন ফ্রন্টের প্রার্থনা ও প্রসাদ বিতরণ রায়পুরায় তুলাতলী প্রিমিয়ার লীগ ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত রায়পুরায় ‘হিউম্যানিটিক অ্যাওয়ার্ড ২০২৬’ ও ওপেন কনসার্ট অনুষ্ঠিত মনোহরদীতে বসতবাড়িতে হামলার অভিযোগ, আহত ৪ বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলার জমকালো উদ্বোধন

বেলাবতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪১০ বার
68

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাব উপজেলার জুপিটার ইংলিশ মিডিয়াম এন্ড মডার্ণ স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী বিদ্যালয়ের খেলার মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

জুপিটার ইংলিশ মিডিয়াম এন্ড মর্ডাণ স্কুলের সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থা কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ মোশারফ হোসেন নীলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিলাব এ আর সুফিয়া বাতেন ভূঞা উচ্চ বিদ্যালয়ের সভাপতি প্রকৌশলী নুরুল আমিন ভূঁইয়া বাচ্চু

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আপন টেলিকম এর চেয়ারম্যান ও এন কে কার্গো সার্বিসের সত্ত্বাধিকারী মোঃ হুমায়ুন কবির, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মোঃ খোকন মাহমুদ নির্ঝর,আমলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল হাসান ভূইয়া, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোঃ মেহেদী হাসান ভূইয়া জনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মোঃ ইসলাম উদ্দিন’সহ প্রমূখ।

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জুপিটার ইংলিশ মিডিয়াম এন্ড মর্ডাণ স্কুলে অধ্যক্ষ তৌফিকুল ইসলাম সুজন। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতা, দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লম্ফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, বর্ষা-চাকতি-গোলক নিক্ষেপ, আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT