1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে পৃথক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত পলাশে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা

বেলাবতে পূবালী ব্যাংক শাখার শুভ দ্বার উদঘাটন ও ব্যাংকিং বুথের শুভ উদ্বোধন

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ২৪১ বার
Oplus_131072
42

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : গ্রাহকদের অত্যাধুনিক ব্যাংকিং সেবা দেওয়ার প্রত্যয় নিয়ে নরসিংদীর বেলাবো উপজেলার বেলাব বাজারে পূবালী ব্যাংক পিএলসি বেলাব শাখার শুভ দ্বার উদঘাটন এবং ব্যাংকিং বুথ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারী) দুপুরের দিকে বেলাবো বাজার মরজাল রোড় পোষ্ট অফিস সংলগ্ন উক্ত নতুন অফিস এবং বেলাব সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে উক্ত ব্যাংকিং বুথ উদ্বোধন করা হয়েছে।

নারায়নগঞ্জ অঞ্চলের উপ মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি উপ মহাব্যবস্থাপক এবং এডিসি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ রবিউল আলম।

এইসময় আরো উপস্থিত ছিলেন বেলাবো থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান, বেলাবো উপজেলা যুবদলের সভাপতি আক্তারুজ্জামান, পূবালী ব্যাংক পিএলসি বেলাব শাখা ব্যবস্থাপক রবিউল আলম, মাধবদী শাখার ব্যবস্থাপক মোঃ শাজাহান, বারৈচা উপ শাখা ব্যবস্থাপক বখতিয়ার রানা, রায়পুরা শাখা ব্যবস্থাপক কবির হোসেন’সহ প্রমুখ।

নারায়নগঞ্জ অঞ্চলের উপ মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোঃ মনিরুজ্জামানের বলেন, পূবালী ব্যাংক অতি দ্রুত সময়ে সর্বোত্তম এবং আধুনিক ব্যাংকিং সেবা দেওয়ার জন্য সম্মানিত গ্রাহকদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। এরই ধারাবাহিকতায় ব্যাংকের আধুনিক সেবা পৌছে দিতে নতুন দ্বার উন্মোচন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, পূবালী ব্যাংক অত্র এলাকার ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে। সেবা গ্রহিত যদি কোন প্রকার হয়রানির শিকার হয় তাহলে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT