1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী পলাশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিবেন এলজিআরডি মন্ত্রী

পলাশে শিশু হত্যার অভিযোগে যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৪০ বার
Oplus_131072
90

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে সুমাইয়া আক্তার মিম নামে ছয় বছরের শিশুকে গলা টিপে হত্যার দায়ে তানভীর আহমেদ পাভেল (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, দশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো এক বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে।

আজ বুধবার (১১ সেপ্টেম্বর) নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামীমা পারভীন জনাকীর্ন আদালতে এ রায় প্রদান করেন।

সরকার পক্ষে মামলা পরিচালনা করেন এড. আব্দুল হান্নান ভূইয়া এবং আসামী পক্ষে ছিলেন এড. কানিজ ফাতেমা।

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২ আগস্ট বিকেলে পলাশ উপজেলার গজারিয়া গ্রামের মোঃ ইসমাইল হোসেন ভূইয়ার কন্যা সুমাইয়া আক্তার মিম বাড়ীর পাশে সহপাঠির সাথে খেলা করছিল। এসময় একই গ্রামের আব্দুল হাই ভূইয়ার ছেলে তানভীর আহমেদ পাভেল, সুমাইয়া আক্তারকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায়।

পরে তার কানে থাকা দুটি স্বর্ণের দোল খুলে নিয়ে যাওয়ার সময় সুমাইয়া এ ঘটনা তার মাকে বলে দিবে বলে জানালে তানভীর তাকে গলাটিপে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। পরে পাশ্ববর্তী একটি পরিত্যক্ত মুরগির খামারের ভিতর নির্মাণাধীন বার্থরুমে ফেলে লতাপাতা দিয়ে ঢেকে চলে যায়। এদিকে অনেক খোঁজাখুঁজির পর পরদিন সকালে বাথরুম থেকে সুমাইয়া আক্তারের মরদেহ পাওয়া যায়।

পরে পলাশ থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এব্যাপারে নিহতের পিতা ইসমাইল হোসেন ভূইয়া বাদী হয়ে পলাশ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা তদন্তকারী কর্মকর্তা দীর্ঘ তদন্ত শেষে আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। উক্ত মামলায় ১১ জন স্বাক্ষীর উপযুক্ত স্বাক্ষ্য প্রমাণে আসামী দোষী প্রমাণিত হওয়ায় আজ বুধবার বিজ্ঞ আদালত আসামী তানভীর আহমেদ পাভেলকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, দশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো এক বছরের কারাদন্ড প্রদান করেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT