1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে ২৩৭ জন গ্রেপ্তার মন্ত্রী হওয়ার পর আজ প্রথম নিজ উপজেলা সফর করবেন এলজিআরডি মন্ত্রী ড.আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে দোয়া ও শিক্ষার্থীদের মাঝে মিস্টি বিতরণ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পলাশের ডাংগায় ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা মনোহরদী হাসপাতালে ইউএনও, নিলেন রোগীদের চিকিৎসা সেবার খোঁজ

পলাশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষকের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১২৬ বার
155

নিজস্ব প্রতিবেদক : ‎‎নরসিংদীর পলাশে আদর্শ শিশু শিক্ষা নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও সহকারী শিক্ষক নাদিরা বেগমকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা দেওয়া হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
পলাশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মোঃ আলম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জুলেখা শারমিন।

আদর্শ শিশু শিক্ষা নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি রাহিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সুলতান উদ্দিন।

অনুষ্ঠানে ‎২০২৫ সালের ৫ম শ্রেণীর ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী জাওয়াদ আল মাহদী, মুহিম উদ্দিন জিহান, দূর্জানা রহমান সৃজন, ইবসার নাজহা, সাদিয়া জাহান এবং সাধারণ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী শুভ চন্দ্র বিশ্বাস, মাঈদা আক্তার,পুষ্পিতা রানী দেবনাথ ও মুফিদা খানম এই ৯ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট ও শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

‎অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষক নাদিরা বেগমকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT