1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে পৃথক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত পলাশে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা

পলাশে বঙ্গমাতার জন্মদিনে নারীরা পেল সেলাই মেশিন ও নগদ অর্থ

মো: আশাদউল্লাহ মনা :
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ২৪৯ বার
44

মো: আশাদউল্লাহ মনা : “সংগ্রাম- স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নরসিংদীর পলাশে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মদিন পালন করা হয়েছে।

এ উপলক্ষে আজ মঙ্গলবার (৮ আগস্ট) সকালে অতিদরিদ্র ও অসচ্ছল সাত নারীকে সেলাই মেশিন ও ছয় নারীকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দুই হাজার করে নগদ অর্থ প্রদান করা হয়।

উপজেলা পরিষদ সভা কক্ষে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নারীদের হাতে সেলাই মেশিন ও নগদ অর্থ তুলে দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শর্মীলা সাহীদ মৌরী, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার মোজ্জামেল হক মন্টু ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT