1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পলাশের ডাংগায় ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা মনোহরদী হাসপাতালে ইউএনও, নিলেন রোগীদের চিকিৎসা সেবার খোঁজ রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন আগামীকাল শুরু হচ্ছে নৌযান শুমারি, নরসিংদীতে বর্ণাঢ্য র‍্যালী মনোহরদীতে টিফিনের পর বিদ্যালয়ে শিক্ষার্থী কম থাকায় ইউএনও’র উদ্বেগ

পলাশে নারী দিবসে দু:স্থ ২৩ নারী পেল সেলাই মেশিন

মো: আশাদউল্লাহ মনা
  • প্রকাশিতঃ বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ২৭৭ বার
82

মো: আশাদউল্লাহ মনা : নরসিংদীর পলাশ উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুঃস্থ ও হতদরিদ্র নারীদের কর্মসংস্থান সৃষ্ঠির লক্ষ্যে ২৩ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

আজ বুধবার সকালে উপজেলা পরিষদের পক্ষ থেকে নারী দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সেলাই মেশিনগুলো বিতরণ করেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সকালে এক শোভাযাত্রা পলাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া সিন্ধা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রেহানা পারভীন ও পৌর কাউন্সিলর মরিয়ম বেগম লিমা প্রমুখ।

উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন এ সময় বলেন, দেশের উন্নয়নের স্বার্থে ও নারী জাতিকে এগিয়ে নিতে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। তার সেই প্রচেষ্টায় এই উদ্যোগ নেয়া হয়েছে। সেলাই মেশিনগুলো দিয়ে আপনারা নিজেদের কর্মমুখী করে গড়ে তুলুন। বতর্মান সরকার নারীদের স্বাবলম্বী করতে খুবই আন্তরিক। এ জন্য আপনাদেরও এগিয়ে আসতে হবে। তাহলেই এ দেশ এগিয়ে যাবে অনেক দূর।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT