1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী পলাশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিবেন এলজিআরডি মন্ত্রী

পলাশে গৃহকর্মীকে নির্যাতন, চিকিৎসকের স্ত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৩৮ বার
93

নিজস্ব প্রতিবেদক : গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে এক চিকিৎসকের স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বালুচরপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে সন্ধ্যায় তাসলিমা বেগম নামে ওই গৃহকর্মী বেতনের টাকা চাইতে গেলে চিকিৎসকের স্ত্রীর হাতে বেধড়ক মারধরের শিকার হয়। অভিযুক্ত হামিদা খাতুন ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্র হাসপাতালের আবাসিক সিনিয়র ডাক্তার শহিদ উল্লার স্ত্রী।

পুলিশ ও নির্যাতিত গৃহকর্মী জানান, গত এক বছর ধরে ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের সিনিয়র ডাক্তার শহিদ উল্লার নিজ বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করে আসছেন তাসলিমা বেগম। কাজের পারিশ্রমিক হিসেবে গত ৭ মাস ধরে তার বেতনের টাকা না দিয়ে বিভিন্ন সময় শারীরিক নির্যাতন করে আসছে হামিদা খাতুন। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় আর কাজ করবে না বলে পাওনা টাকা চাইতে গেলে পুণরায় তাকে মারধর করা হয়।

একপর্যায়ে ওই গৃহকর্মী ছুটে গিয়ে আশেপাশের মানুষকে নির্যাতনের বিষয় জানলে উত্তেজিত জনতা ওই চিকিৎসকের বাড়ির সামনে অবস্থান নিয়ে বিচারের দাবি জানান। পরে পুলিশ গিয়ে উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রন করে অভিযুক্ত হামিদা খাতুনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

পলাশ থানার ওসি (তদন্ত) ইমদাদুল হক জানান, নির্যাতিত ওই গৃহকর্মীর অভিযোগের ভিত্তিত্বে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT